banglahour

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন

 


আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে 
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠন করার প্রস্তাব উত্থাপিত হলে তা কণ্ঠভোটে পাস হয়।


সংসদীয় এ স্থায়ী কমিটির সভাপতি হলেন- মো. নওশাদ জমির (পঞ্চগড়-১)।
বাকি সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।


এদিকে, গুরুত্বপূর্ণ এই কমিটিতে সদস্য করায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল