banglahour

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে স্বাস্থ্য সেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন


ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে স্বাস্থ্য সেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
স্বাস্থ্য সেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং দেশে স্বাস্থ্য ব্যবস্থায় ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে জনসচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মোহাম্মদ হারুন অর রশীদ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তারের সভাপতিত্বে ও  বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারি পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী, রিহ্যাবিলিটেশন পেশাজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।


সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অন্যান্য পুনর্বাসন সেবা সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনার শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল