banglahour

রাজবাড়ীর পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ দিন আগে) ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩৯ অপরাহ্ন

 

রাজবাড়ীর পাংশা শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কতৃপক্ষ।

আজ শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় পাংশা পৌর সভার সামনে থেকে শুরু করে  টেম্পো স্টান্ড, রেলগেট হয়ে সাব-রেজিস্টার অফিসের সামনে গিয়ে অভিযান শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রিফাতুল হক।

অভিযানকালে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।এছাড়াও ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখা ব্যক্তিদের সতর্ক করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রিফাতুল হক বলেন, অভিযানের বিষয়ে আগেই ফুটপাত দখল করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। অনেকেই ফুটপাত ছেড়ে চলে গেছে আবার কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি এবং সচেতন হওয়ার চেষ্টা করেননি। এ কারণেই যৌথ অভিযান শুরু করা হয়েছে।এটি আমাদের প্রথম অভিযান তবে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা একটি বার্তা দিতে চাই—আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন। এই শহর আপনারও, আমারও। এটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

তিনি বলেন, এই অভিযান কারও বিরুদ্ধে নয় কিংবা জরিমানা করার উদ্দেশ্যেও নয়। মূলত নগরবাসীকে সচেতন করাই এ অভিযানের লক্ষ্য। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোনোভাবেই রাস্তায় হকার বসতে দেওয়া হবে না। কোনো ব্যবসা বা অবৈধ স্থাপনা গড়ে তোলা যাবে না। এছাড়া ফুটপাত কোনোভাবেই অবৈধভাবে ব্যবহার করতে দেওয়া হবে না।

অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান,সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি ও পাংশা বনিক সমিতির সভাপতি মো: বাহারাম হোসেন,পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার সরদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল