banglahour

রাজবাড়ীর কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৩:১০ অপরাহ্ন


আজ ৩০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় কালুখালী উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে   সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, দেশীয় মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল জব্দে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,  কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,   এছাড়াও সভায় কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান খাঁন, সাধারণ সম্পাদক আদম আলী, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও কালুখালী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল