banglahour

ভৈরবে জোর পৃুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৪:২৫ অপরাহ্ন

ভৈরবে কালিপুরে আলী হোসেন, ওসমান মিয়া ও মোঃ হায়দারের ৫৪ শতাংশ জমি তার চাচাতো ভাই খালেক মিয়া ও তার পুত্র জাকির হোসেন গংরা জোর পৃুর্বক দখলের  প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী আলী হোসেন ও তার পরিবার। আজ রোববার দুপুরে ভৈরবে একটি বে- সরকারি  অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময়  সংবাদ সম্মেলনে ভোক্তভোগী আলী হোসেন, ওসমান মিয়া ও মোঃ হায়দার মিয়া অভিযোগে জানান, তাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওনা ৫৪ শতাংশ জমি তার চাচাতো ভাই খালেক মিয়া ও তার পুত্র জাকির হোসেন গংরা জোর পৃুর্বক দখল করে নিয়েছে । শুধু দখলই নয় জমি ফিরে পেতে একাধিক বার গ্রামে শালিসী বৈঠক ও করা হয়েছে। কিন্তু তারা সালিসি বৈঠক  মানেনা। তাছাড়া তারা আমাদের মারধোর করে হুমকি - ধামকি দিচ্ছে । প্রশাসনের কাছে তাদের দাবী তদন্ত  করে  প্রশাসন যেন তাদের জমি উদ্ধার করে দেয় । সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । 
৩০ আগষ্ট, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল