banglahour

ভৈরবে যাত্রীবাহী বাসথেকে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৮:২৫ অপরাহ্ন


ভৈরবে যাত্রীবাহী বাস থেকে  ২ হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক কারবারি কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত মোঃ আজাদ খান সিলেট জেলার বিশ্বনাথ থানার  খানপাড়া গ্রামের মোঃ আজমান খান এর পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ভৈরব সার্কেলের পরিদর্শক  চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় মামলা দায়ের করেছে ।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  আজ রোববার  ঢাকা - সিলেট  ভৈরব বাসষ্ট্যান্ড এলাকায় উমেদ আলী শাহ ফল ভান্ডারের সামনে রাস্তার উপর ময়মনসিংহ গামী সিলেট-ময়মনসিংহ সাগরিকা নামীয় বাস (যার রেজি নম্বর ঢাকা মেট্ট্রো-ব ১২-৬০৮৪)এর ভিতর থেকে আজাদ খান কে আটক করা হয় । পরে তার  পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটের ভিতর থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। 


এ বিষয়ে ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে তিনি বাদী হয়ে  সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল