banglahour

হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যায় সম্মাননা পেলেন ঊর্মি আহমেদ

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৩ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৩:১৫ অপরাহ্ন

নাট্যদল এথিকের দর্শকপ্রিয় প্রযোজনা উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে গত ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘হাঁড়ি ফাটিয়ে শতক সন্ধ্যা’ উৎসব।

এ আয়োজনে নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র ‘রেবা জোয়ারদার’ চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননা লাভ করেন অভিনেত্রী ঊর্মি আহমেদ।

এথিকের সভাপতি রেজানুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে নাটকের শততম প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আবুল হায়াত, ফরিদুর রেজা সাগর ও কবি রেজাউদ্দিন স্টালিন।

উৎসবে দীর্ঘ ১৬ বছর ধরে ‘হাঁড়ি ফাটিবে’ নাটকের সঙ্গে যুক্ত শিল্পী-কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মনমুগ্ধকর সংগীত অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সম্মাননা প্রসঙ্গে অভিনেত্রী ঊর্মী আহমেদ বাংলা আওয়ারকে বলেন, "আমি সব সময় বলি, আমরা যারা মিডিয়ায় কাজ করি সেখান থেকে মঞ্চ হচ্ছে আমাদের একটি প্রাণের জায়গা আত্মতৃপ্তির জায়গা। এ সম্মাননা হচ্ছে একটি কাজের প্রাপ্তি, একটা অভিনয় শিল্পীর জন্য সম্মাননা তার কাজের তাগিদকে আরো বাড়িয়ে দেয়, আরো ভালো কাজের ক্ষুধাকে জাগিয়ে দেয়"।

ঊর্মী আরও বলেন, "এই কাজের প্রাপ্তির জন্য ধন্যবাদ জানাই আমার পুরো টিমকে, এবং আমার ভালবাসার দর্শকদের। আরো ধন্যবাদ জানাই গণমাধ্যম কর্মীদের যারা আমাকে এত সুন্দর ভাবে প্রকাশ করেন"।

উল্লেখ্য, এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরকার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল