banglahour

গ্যাস-বিদ্যুত সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল - মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৪১ অপরাহ্ন

 

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল, যা এই সরকার বহন করছে। দুই বছরের মধ্যে এই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ (সোমবার) দুপুরে ​ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকার কাছ থেকে বিমানের বোয়িং কেনার বিষয়ে মন্ত্রী বলেন, বিমান খাত আরও আধুনিক ও শক্তিশালী করতে ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির তৈরি এয়ারবাস থেকে নতুন উড়োজাহাজ কিনবে সরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের বোয়িং ব্যবহারের অনুরোধ ছিল। সরকার ১৪টি বোয়িং কিনেছে এবং পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ ইজারা (ভাড়া) নেয়ারও পরিকল্পনা রয়েছে।

এসময় ময়মনসিংহ সদর ৪ আসনের সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ ১০ গফরগাঁ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকোনুজ্জামান  সরকার রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল