
(৩ বছর আগে) ১ মে ২০২৩, সোমবার, ২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৭ অপরাহ্ন
ফাইল ফটো।
ঢাকা: গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি কারখানায় গ্যাস লাইনের আগুনে ১৬ জন দগ্ধ। ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে তাদের ভর্তি করা হয়েছে।
সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।