banglahour

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৪৩ অপরাহ্ন

 

ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্ত্রী কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।


সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।


সাজাপ্রাপ্ত আসামী ফরহাদ মোল্যা(৩৫) নগরকান্দা উপজেলার ব্স্তপট্টি গ্রামের আকমল মোল্যার ছেলে।

নিহত স্ত্রী ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের মছলেম খলিখার মেয়ে হাছিনা বেগম(৩০)।


মামলার এজাহার সূত্র জানা যায়, আসামী ফরহাদ বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসতো। যৌতুকের ২ লাখ টাকা দেওয়ার পরও মোটরসাইকেল কেনার জন্য আবার টাকা দাবি করে সে।

টাকা না পেয়ে ২০২৩ সালের ৩১ মে রাতে হাছিনা বেগম কে নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ।

সকালে স্বামী ফরহাদ এর ঘর থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আকমল মোল্যার নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্র পক্ষের কৌশলী এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া জানান, স্বাক্ষ্যপ্রমান ও শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল