banglahour

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত সদস্যদের দপ্তর ও দায়িত্ব বন্টন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২১ ঘন্টা আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৯:১৯ অপরাহ্ন


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদস্যদের মধ্যে দপ্তর ও দায়িত্ব বণ্টন করা হয়েছে। দপ্তর দায়িত্ব বণ্টনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও হস্তান্তরিত বিভাগের কার্যক্রমে সমন্বয় এবং তদারকি জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।


সোমবার (৩১ আগষ্ট) রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার স্বাক্ষরিতে এক অফিস আদেশে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগ/কর্ম/কার্যালয় সমূহের কার্যক্রম পরিষদের পক্ষে সমন্বয়/তত্ত্বাবধানের নিমিত্তে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ (ইহার উপর আনীত সকল সংশোধনীয়সহ) এর ২৭ ধারা অনুযায়ী বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হলো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় ও পরিষদীয় উন্নয়ন কার্যক্রম পরিষদের পক্ষে সমন্বয়/তত্ত্বাবধানের নিমিত্তে নিম্নরূপভাবে উপজেলাওয়ারী দায়িত্ব বণ্টন করা হলো।


রাঙ্গামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহের দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন, এ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিসিক। তিনি রাঙ্গামাটি রাঙ্গামাটি পৌরসভা এলাকার দায়িত্ব পালন করবেন। মিজ চন্দ্রা চাকমা দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও জেলা সরকারি গণগ্রন্থাগার। মোঃ তোফাজ্জল হোসেন দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, হর্টিকালচার সেন্টারসমূহ এবং লংগদু উপজেলা। শাশ্বত চাকমা দায়িত্ব প্রাপ্ত বিভাগ গুলো হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার দায়িত্ব পালন করবেন। 


মোহাম্মদ ফারুক দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। তিনি নানিয়ারচর উপজেলার দায়িত্ব পালন করবেন। বিল্টু চাকমা মৎস্য বিভাগ দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে বাঘাইছড়ি উপজেলা (সাজেক ইউনিয়ন ব্যতীত)। সুবিমল চাকমা দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তিনি বরকল উপজেলার দায়িত্ব পালন করবেন। অনিল বরণ চাকমাকে সমবায় বিভাগ। তিনি জুরাছড়ি উপজেলা দায়িত্ব পালন করবেন। উথোয়াইমং মার্মা দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি কাপ্তাই উপজেলার দায়িত্ব পালন করবেন। নন্দিতা দাশ দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, নার্সিং ইনস্টিটিউট তিনি বিলাইছড়ি উপজেলা (বড়থলী ইউনিয়ন ব্যতীত) দায়িত্ব পালন করবেন। সুপর্ণ দেব বর্মন দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে জেলা ক্রীড়া বিভাগ।

তিনি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দায়িত্ব পালন করবেন। পাইচিং মং মার্মা দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে তুলা উন্নয়ন বোর্ড, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই)। এছাড়া তিনি কাউখালী উপজেলার দায়িত্ব পালন করবেন।  তিমথী খিয়াং দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, জেলা শিল্পকলা একাডেমি। তিনি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন এর দায়িত্ব পালন করবেন। প্রেমা তালুকদার দায়িত্ব প্রাপ্ত বিভাগগুলো হচ্ছে বাজার ফান্ড প্রশাসন। তিনি রাজস্থলী উপজেলার (গাইন্দ্যা ইউনিয়ন ব্যতীত) অন্যান্য ইউনিয়নের দায়িত্ব পালন করবেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা ও বিষয়ভিত্তিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যা চিহ্নিত করে তা পরিষদের কাছে তুলে ধরা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন।


এদিকে চেয়ারম্যান দীপন তালুকদার ইতোমধ্যে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি পরিষদের সকল সদস্য ও কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন।


নতুন দায়িত্ব বণ্টনের ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের। একই সঙ্গে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে পরিষদের সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল