
(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪১ অপরাহ্ন
সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আয়ান নামের চার মাস বয়সী শিশু মারা গেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ইব্রাহিম নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৪ জন রোগী।
এদিকে গলে ২৪ ঘন্টায় সিলেটের হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৫৪ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৯ জন রোগী। ভর্তি থাকা রোগিদের মধ্যে ১৬৪ জন শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানীতে ভর্তি রয়েছেন ১২৫ জন রোগী।