banglahour

কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪২ অপরাহ্ন


​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, দূরদর্শী সংগীত ও অবিচল অসাম্প্রদায়িক দর্শনকে নবীন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেওয়ার এক অনন্য প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ বছরব্যাপী কর্মসূচির আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনায় করেন কটিয়াদী নজরুল একাডেমির সহ-সভাপতি সাজেদুল ইসলাম সেলিম।


​আলোচনা বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল অতীতের এক অমর কবি নন, বরং যেকোনো অন্যায়, সামাজিক বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদাভেদের বিরুদ্ধে তিনি সার্বজনীন অনুপ্রেরণার উৎস। তাঁর রচিত শিল্পকর্ম বর্তমানের ডিজিটাল ও আধুনিক যুগে বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সঠিক পথ দেখাবে।


​আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বছরজুড়ে উপজেলার স্কুল-কলেজে নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সেমিনার এবং বইমেলার মতো নানা শিক্ষণীয় ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ করা হবে।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল