banglahour

বিএনপি হলো দেশের গণমানুষের প্রিয় দল-দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:৪২ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, বৃক্ষ রোপণ, র‌্যালি ও কাপ্তাই হ্রদে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা এবং পৌরসভা মৎস্যজীবি দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন, সাবেক পার্বত্য মন্ত্রী এবং রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।


এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো: মাহবুবুর রহমান, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: আব্দুল করিম বাচা প্রমুখ।
এ সময় দীপেন দেওয়ান এমপি বলেন, বিএনপি হলো দেশের গণমানুষের প্রিয় দল। বিএনপির জন্ম হয়েছিল বলেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। দেশের যে কোন সংকটময় মুহুর্তে বিএনপি জনগনের পাশে এসে দাঁড়ায়।
তিনি আরো বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন আমরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। এজন্য তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি সকলকে আহবান জানান।


পরে তিনি রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন করেন এবং মৎস্যজীবি দল আয়োজিত কাপ্তাই হ্রদে বিভিন্ন মাছের পোণা অবমুক্ত করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল