banglahour

চাঁপাইনবাবগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৩৪০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলসা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ শাহ আলম (৪৪) এবং রেলস্টেশন প্রান্তিকপাড়ার মৃত আকবর আলীর মেয়ে মোসা. লায়লা আক্তার (৩০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল