
(২ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:৪৭ অপরাহ্ন
ভৈরবে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ রিংজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের ঘোড়াকান্দা এলাকার একটি গোদাম ঘর থেকে এসব জাল উদ্ধার করা হয়।
এসব জালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা। এছাড়াও এই ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে জাল ব্যবসায়ী টুটুল দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় মৎস সম্পদ রক্ষায় অবৈধ চায়না দোয়ারী বা রিংজাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এতে সহযোগিতা করেন উপজেলা মৎস কর্মকর্তা সারোয়ার হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।