banglahour

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৫৮ অপরাহ্ন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।

জানা যায়, ভোলার দক্ষিণ আইচা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক শিশুর স্বজনের মোবাইল ফোনটি হাসপাতালের পিআইসিইউ (PICU) বিভাগে হারিয়ে যায়। বিষয়টি জানার পর হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ (পিসি) ইসমাইল উদ্দিনের নেতৃত্বে আনসার সদস্যরা মোবাইলটি উদ্ধারে তৎপরতা শুরু করেন।

পরবর্তীতে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে এর প্রকৃত মালিক নাজিম উদ্দিনের হাতে হস্তান্তর করা হয়। নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে নাজিম উদ্দিন আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আনসার ক্যাম্প ইনচার্জ (পিসি) ইসমাইল উদ্দিন বলেন, “হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারসহ সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, হাসপাতালের আনসার সদস্যরা দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, যাতে রোগী ও স্বজনরা নিরাপদ পরিবেশে সেবা গ্রহণ করতে পারেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল