banglahour

কালুখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় কালুখালী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও মোঃ শাহজালাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি তইয়ুব হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ দলীয় কর্মী-সমর্থকেরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন অর রশীদ কালুখালীর উন্নয়নমূলক কাজ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো প্রকার গ্রুপিং সহ্য করা হবে না।" মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও সতর্ক করেন যে, অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলে দল-মত নির্বিশেষে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে এমপি হারুন অর রশীদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল