banglahour

প্রেমের সর্ম্পকে অটোরিকশা চালক হত্যা, র‍্যাবের হাতে গ্রেফতার ৩

অপরাধ |

(৪ বছর আগে) ২৩ অক্টোবর ২০২২, রবিবার, ৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন

কিশোরগঞ্জ কুলিয়ারচর: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে গলা কেটে অটোরিকশা চালক হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার মূল আসামীসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব -৩।
আজ ২৩ অক্টোবর ২০২২  র‍্যাব-৩ এর  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে রাজধানীর চকবাজার এলাকা হতে কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় এক যুবককে গলাকেটে হত্যা মামলার আসামী ১। মোঃ নিলয় মিয়া (২০), পিতা-মোঃ নবী মিয়া, সাং-শিবপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ ইব্রাহিম মিয়া @ বাদল (১৯), পিতা-মোঃ সিরাজ মিয়া, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এবং ৩। মোঃ হৃদয় মিয়া (২৩), পিতা-মৃত আসাদ মিয়া, সাং-শ্রীমতিচর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদেরকে গ্রেফতার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম শরীফের স্ত্রীর সাথে গ্রেফতারকৃত আসামী নিলয়ের দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল। পরবর্তীতে শরীফের সাথে বিয়ে হয়ে যাওয়ায় নিলয় এবং তার প্রেমিকার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ফলসূতিতে ভিকটিম শরীফের প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে গ্রেফতারকৃত আসামী নিলয়, হৃদয় এবং বাদল মিলে তাকে খুন করার নীলনকশা সাজায়। ঘটনার দিন সন্ধ্যায় তারা একটি মাজারে যাওয়ার কথা বলে ভিকটিম শরীফের মিশুক গাড়িটি ভাড়া করে একত্রে যাত্রা শুরু করে। তারা ভিকটিম শরীফকে মাটিকাটা গ্রামের শান্তিপুর বাঘমারার বন্দ নামক স্থানে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিমকে তার মিশুক গাড়িটি তাদেরকে দিয়ে দিতে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার স্ত্রীকে তালাক দিতে বললে ভিকটিম শরীফ অস্বীকৃতি জানায়। এরপর ভিকটিম শরীফকে তারা বেধড়ক মারপিট করে। মারামারির একপর্যায়ে গ্রেফতারকৃত হৃদয় এবং নিলয় ধারালো ছুরি দিয়ে ভিকটিম শরীফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে এবং গ্রেফতারকৃত বাদল ভিকটিমের বুকের উপর চড়ে বসে ধারালো ছুরি দিয়ে ভিকটিম শরীফকে জবাই করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব -৩।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল