
(৪ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:৫৯ অপরাহ্ন
খুলনা ভৈরব নদের জেলখানাঘাট এলাকাঢ ট্রলার ও ফেরি সংঘর্ষে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে মাঝনদীতে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান নদীর জেলখানা ঘাট থেকে সেনের বাজার যাওয়ার পথে ফেরির সাথে ট্রলারটির সংঘর্ষ হয়। এসময় যাত্রীরা নদীতে পড়ে যান ও ট্রলারটি ডুবে যায়।
পরে আশেপাশে থাকা নৌযান, স্থানীয় লোকজন ও ফেরিতে থাকা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধারে এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের দাবী এ দূর্ঘটনায় পতিত সবাইকে উদ্ধার করা হয়েছে তবে নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কেউ নিখোঁজ আছে কিনা নিশ্চিত হতে নৌপুলিশ টহল অব্যাহত রেখেছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে জানিয়ে ঘাটের অব্যবস্থাপনাকেই দুষছেন স্থানীয়রা।
উদ্ধারের কাজ চালিয়ে যা হচ্ছে বলে জানান উপ পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা,
মো: মাসুদ সরদার।