banglahour

শিবগঞ্জ সীমান্তে ১১০ বোতল এসকুফ সিরাপ ও ভারতীয় ট্রাকের টায়ার জব্দ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:৩৩ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেলসহ মালিকবিহীন ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ জব্দ করা হয়।

এরপর সকাল সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক ও টায়ারের সর্বমোট  মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল