banglahour

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বস্তি দিতে লেঙ্গুটিয়া মুসলিম স্কুলে ফ্যান বিতরণ

সারাদেশ | মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৪ অপরাহ্ন

তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষার্থীদের স্বস্তি দিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের ভোলানাথ ক্যাম্পাসে ফ্যান বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের মাঝে এসব ফ্যান বিতরণ করেন ৯নং জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সবুজ সেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ ঘরামী, সাবেক সাধারণ সম্পাদক জব্বার বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও স্থানীয়রা। তারা বলেন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে দেলোয়ার হোসেনের এ উদ্যোগ প্রশংসনীয়।

শিক্ষার্থীদের স্বস্তির জন্য এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল