banglahour

ছাদভিক্তিক সৌরবিদ্যুতের সুযোগ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সভা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১২ অপরাহ্ন

 

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, রুফটপ সোলারের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে "বেনিফিটস অব রুফটপ সোলার, কমিউনিটি নলেজ, প্র্যাকটিস এ্যান্ড ওয়ে ফরোয়ার্ড" শীর্ষক একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রুফটপ সোলারের গুরুত্ব, সম্ভাবনা, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা, বর্তমান চর্চা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে বিদ্যুতের ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

পরিবর্তন-এর ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায় রুফটপ সোলারের সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, রুফটপ সোলার শুধু পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম নয়, এটি অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে। বিশেষ করে তরুণদের জন্য সোলার খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা রয়েছে।

আলোচনায় বক্তারা স্থানীয় সরকার, নাগরিক সমাজ, বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। Forum on Ecology and Development (FED) Chapainawabganj, পরিবর্তন, CLEAN, (BWGED)-এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যম্পেইন ফেসিলেটর হাসিবুল ইসলাম, চাঁপাইনবয়াবগঞ্জ জেলা পরিষদের উপপ্রকৌশলি মো. আব্দুল ওবায়েদ, উচ্চমান সহকারী (প্রকৌশলী) মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল