banglahour

ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত-৩

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৭:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহের শম্ভুগঞ্জের আলালপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়া আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলো ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা ইউনিয়নের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক ও ফুলপুরের  সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং অজ্ঞাত ৫০ বছরের আরেকজন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, আজ (বুধবার) সন্ধ্যায় সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহগামী
শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আ. রাজ্জাক মারা যায়। এসময় আহত হয় অন্তত ১০ জন। স্থানীয়রা তাদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয় জনকে নিয়ে আসা হলে, তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল