banglahour

রাঙ্গামাটির লংগদুতে যৌথ অভিযানে সন্দেহ জনক ৯ রোহিঙ্গা আটক

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:১৭ অপরাহ্ন


রাঙ্গামাটির লংগদু উপজেলায় যৌথ অভিযানে মাইনীমুখ বাজার থেকে ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২রা সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি শহর থেকে স্পিড বোটযোগে ১২জন লংগদু উপজেলার উদ্দেশ্যে এসে মাইনীমুখ বাজারে অবস্থান করছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, আটককৃত পাচঁজন নিজেদেরকে উখিয়া এবং টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার কথা স্বীকার করে নিজেদেরকে রোহিঙ্গা দাবী করেন।
বাকি ৪জন নিজদের বাংলাদেশী দাবী করলেও সন্দেহজনক হিসেবে ৯জনকেই লংগদু থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আটকৃতদের বিষয়ে  আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন লংগদু থানার ওসি স্বরজিৎ দে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল