
(২ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন
বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
( ৩সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের অর্থায়নে এই বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ,উন্নয়ন কাজের উদ্ভোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি সামগ্রী বিতরণ,উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,ও রাঙ্গামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী,ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মো:আরিফুল ইসলাম এসপিপি এফ ডাব্লিউ সি পিএসসি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন মোহাম্মদ ইয়াছির আরাফাত,জেলা পরিষদের সদস্য জসিম উদ্দীন তুষার,চনুমং মার্মা।
এসময় প্রধান অতিথি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৩ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্রাবাস নির্মাণ, বান্দরবান এমডিএস হাসপাতালের ভবন নির্মাণের উদ্ভোধন এবং বান্দরবান জেলায় ১৫টি পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ,বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৭ সেট ইলেক্ট্রনিক্স শিক্ষা উপকরণ বিতরণ ও ৭০টি সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তি, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।