
(২২ ঘন্টা আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৩৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাাছের চারা রোপন করা হয়।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদল সভাপতি মার্জিয়া মনসুর তুসি, সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রোজন, সহসভাপতি প্রিয়া আক্তার, ইসরাতুল জাহান উর্মি, সিনিয়র যুগ্ম সম্পাদক তাসফিয়া আক্তার, প্রচার সম্পাদক ফাহমিদা আক্তার, দপ্তর সম্পাদক আখিঁ আক্তারসহ সাধারণ ছাত্রীরা এতে অংশ নেয়।