banglahour

২০২৭ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে দৈনিক পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৩৯ অপরাহ্ন



প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৭ সালে সকল সরকারী প্রাথমিক স্কুলের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন পুষ্টিকর খাদ্য বিতরন করা হবে।  আজ দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে এক প্রেস ব্রিফিংএ তিনি এ কথা বলেন। গত দুই আড়াই মাসে যে নতুন নীতিমালা হয়েছে , সেই অনুযায়ী প্রত্যেক জেলায় স্কুলের শিক্ষকরা সঠিক ভাবে কাজ চলিয়ে যাচ্ছেন বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 

এর আগে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।  খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ আবুল আমিন ও  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ মাসুদ হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল