banglahour

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা.মেহেবুব

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩১ অপরাহ্ন

ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব  ডা.সায়ীদ মেহেবুব উল কাদির।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ সচিবালয়ের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ পার-১ শাখার উপসচিব ডা.মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০১৭ স্মারকে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অফথালমোলজি) ডা.সায়ীদ মেহেবুব উল কাদিরকে ওই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদন্নোতি দেয়া হয়েছে।


ডা.সায়ীদ মেহেবুব উল কাদির তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগীতা ও দোয়া চেয়েছেন।
                         

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল