banglahour

বান্দরবানে প্রাইভেট কার থেকে ১৫ বান্ডিল ইয়াবা উদ্ধার, চালক আটক

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:৩৬ অপরাহ্ন

 

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারের চালক জাকীর হোসেনকে (৩৫) আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, গতকাল জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইয়াবার একটি বড় চালানসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় গাড়ির চালককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সঠিক সংখ্যা গণনা এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশ সুপার আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল