banglahour

খুলনার ফুলতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২০ ঘন্টা আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:৩৭ অপরাহ্ন



কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফুলতলা  উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা বলেন, এসরকার সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। অতীতের মতো বিএনপি বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে কাজ করে যাবে।


তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ‌ ধর্ম বর্ণ নির্বিশেষে ‌সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ‌। দেশকে গড়তে হলে সকল ‌ সম্প্রদায়ের মানুষের ‌ ঐক্যবদ্ধ হবে। এজন্য ‌ সকল ধর্মের মানুষের সাথে ‌‌সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ‌‌ সবাই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে যেতে হবে।


মহা মানবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূর্ণতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে  ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও পূজা উদযাপন পরিষদের অহবায়ক গৌর হরি দাসের সভাপতিত্বে ও  পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রঞ্জিত কুমার বোস এর পরিচালনায়  উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা।

কৃষ্ণ অমৃত কথা উপস্থাপনায় শ্রী বিশ্বম্বর কৃষ্ণ দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, জেলা ‌ বিএনপির সদস্য অহিদুজ্জামান মোল্লা নান্না, ফুলতলা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন পারভেজ ‌, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, টিটো গাজী, আহসানুল হক লন্ডন, রনজিত কুমার বোস, অনুপম মিত্র সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আলোচনা অনুষ্ঠান  পরবর্তী শোভাযাত্রা ফুলতলা  বাজার ও  ফুলতলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল