banglahour

কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ দিন আগে) ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪১ অপরাহ্ন


সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মন্দির কম্পেলেক্সে এসে শেষ হয়।।র‍্যালিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ রং-বেরঙের পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন কটিয়াদী শ্রী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলায় বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলুসহ আরো অনেকে।

র‍্যালিতে প্রধান অতিথি জালাল উদ্দিন বলেন, কয়েক হাজার বছর পূর্বে দাপর যুগে আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানব অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য ছিল অত্যাচারী ও দুষ্টকে দমন করার জন্য এবং শিষ্টের পালন করার জন্য এ দিনটি আমাদের জন্য অত্যন্ত পবিত্র দিন। আমরা আজকের দিনে ভগবানকে স্মরণ করবো। উপবাস পালন করবো। প্রতিটি বাড়িতে পূজা বিধি পালনের মধ্য দিয়ে আমরা এই পবিত্র তিথি জন্মাষ্টমী উদযাপন করব।অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল