banglahour

চুয়াডাঙ্গার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাহফুজার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাহফুজার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গ্রামের রাস্তা পারাপারের সময় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত মাহফুজা খাতুন (৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান,, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তাঁর মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সে ক্যানেলের অপর পাশে একটি বাড়িতে যায়। সেখান থেকে রাস্তা পারাপারের সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মাহফুজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল আরো জানান, নিহত শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের সদস্যদের দিয়ে দেয়া। 
                   

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল