banglahour

আজ ৫ সেপ্টেম্বর, আবারও ভাইরাল ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই ঐতিহাসিক দৃশ্য

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৯ ঘন্টা আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৯ অপরাহ্ন

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মুক্তির প্রায় ১৭ বছর পরও এই সিনেমার আবেদন এতটুকুও কমেনি। বাস্তবমুখী শিক্ষা ও গুরুত্বপূর্ণ বার্তার পাশাপাশি হাস্যরসের সংমিশ্রণে তৈরি এই ছবির প্রতিটি দৃশ্যই দর্শকের মনে দাগ কেটেছে।

তবে এর মধ্যে একটি নির্দিষ্ট দৃশ্য আজও ভক্তদের পছন্দের তালিকায় রয়েছে, যা প্রতি বছর ভক্তদের স্মৃতিতে ফিরে আসে। ভক্তদের মনে দাগ কেটে আছে চতুর রামালিঙ্গমের সেই অবিস্মরণীয় শিক্ষক দিবসের বক্তৃতার কথা।

পুরো বক্তৃতাটি যেমন দর্শকদের হাসিয়ে পেট ব্যথা করে দিয়েছিল, তেমনই ৫ সেপ্টেম্বর রাতে ওমি বৈদ্যের অভিনীত চরিত্র ‘চতুর’ কীভাবে র‌্যাঞ্চো ও তার বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং পানির ট্যাঙ্কের দেয়ালে তারিখটি খোদাই করে গিয়েছিল, তা কেউ ভোলেনি।

এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও সেই আইকনিক চ্যালেঞ্জটি ভক্তদের মনে অমর হয়ে আছে। শিক্ষক দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সেই স্মরণীয় সেপ্টেম্বর ৫-এর দৃশ্যটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই দৃশ্যটির একটি ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।

২০২২ সালে অভিনেতা ওমি বৈদ্য নিজের অভিনীত সেই বিখ্যাত দৃশ্যটিকে শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে ওমি বৈদ্য'কে ‘চতুর’-এর স্টাইলে নিজের বিলাসবহুল গাড়ি ও টাকা নিয়ে অহংকার করতে দেখা গিয়েছিল।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন, শারমান জোশির পাশাপাশি বোমান ইরানি, কারিনা কাপুরসহ আরও অনেক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমাটি বলিউডের ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার সিনেমার তকমা অর্জন করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল