banglahour

কুমিল্লার পদুয়ার বাজারের লং মার্চের পথসভা

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:২০ অপরাহ্ন


বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমপি বলেছেন জনগণের দাবী আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। বিভাগীয় লং মার্চ শেষ করে ঢাকায় সমাবেশ হবে।  সে সমাবেশে সবাইকে অংশ গ্রহনের আহবান জানান তিনি।

তিনি ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চে যাওয়ার পথে কুমিল্লা পদুয়ার বাজারে পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,, স্বরাষ্ট্রমন্ত্রী যেন সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন,কিন্তু তার নিজের মন্ত্রণালয়ের খবর তিনি ঠিক মতো নিতে পারেন না। তার এলাকা দিয়েই  বেশী মাদক আসে।

সকাল থেকে কুমিল্লা পদুয়ার বাজারের পথসভায় হাজার হাজার নেতাকর্মী আসতে থাকে। দুপুরের মধ্যে পথসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে পথসভায় যোগ দেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজিব, এলডিপির কর্ণল অলি আহদেমসহ  অনেকে।।
পদুয়ার বাজার পথসভা শেষে লং মার্চ চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা ছেড়ে যায়।।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল