banglahour

খুলনার দিঘলিয়ায় ৩৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৬:৫৬ অপরাহ্ন


খুলনার দিঘলিয়া থানাধীন সেনহাটি পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে দিঘলিয়া থানাধীন হাজীগ্রাম মিনি স্টেডিয়াম সংলগ্ন পাকা রাস্তা থেকে সিয়াম শেখ (২০) নামে এক ব্যক্তিকে ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা হাজীগ্রাম এলাকার মাদক ব্যবসায়ী আনারুল খামারি (৩৯)-এর কাছ থেকে ক্রয় করেছে বলে জানায়।
পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অদ্য ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সেনহাটি পুলিশ ক্যাম্প ও দিঘলিয়া থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে হাজীগ্রাম এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনারুল খামারির হেফাজত থেকে দুটি নীল রঙের প্যাকেটে থাকা সর্বমোট ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আনারুল খামারি (৩৯), পিতা—মৃত সাদেক খামারি, মাতা—সালেহা খাতুন, সাং—হাজীগ্রাম ৩ নম্বর ওয়ার্ড, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


পুরো বিষয়টিই খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার  সরকার ওমর ফারুকের বিশেষ নির্দেশনায় মাদকের ভোক্তা এবং খুচরা ব্যবসায়ীদের সূত্র ধরে উৎসে পৌঁছানোর স্ট্র্যাটেজির সফল প্রয়োগ।মাদক ব্যবসায়ীদের "নেটওয়ার্ক ভঙ্গে দিতে " মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল