banglahour

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নে সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:০৪ অপরাহ্ন


রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্য ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত, পিএসসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদল সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্যে সদর জোন কমান্ডার লেঃ কর্নেল একরামুল রাহাত, পিএসসি বলেন, "পার্বত্য অঞ্চলে শান্তি, প্রীতি ও সম্প্রীতির ধারা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই কাজ করে আসছে। 

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যেসব মানুষ দূরত্বের কারণে সহজে উন্নত চিকিৎসাসেবা পান না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম মূল লক্ষ্য। পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
দিনব্যাপী পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে এলাকার কয়েক শতাধিক অসহায় ও দুস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা, পুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল