banglahour

চাঁপাইনবাবগঞ্জে আবারও স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১০ শিশু অসুস্থ্য

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২০ ঘন্টা আগে) ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৯:১৫ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবার খেয়ে অন্তত ১২জন শিশু অসুস্থ্য হয়ে পড়ে।


পরে ৭জনকে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আজ রবিবার দুপুরে গ্রামীক কর্ম-গাক কর্তৃক সরবরাহকৃত স্কুল ফিডিংয়ের রুটি ও ডিম খাবার পর একে একে ৭-৮জন শিশু অসুস্থ্য হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকি]সা দিয়ে তাদের ভর্তি করা হয়। অসুস্থ্য শিশুরা ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী এদের মধ্যে ছাত্র ৩জন এবং ছাত্রী ৪জন।


এদিকে আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ফুড পয়জনিং থেকে এই ঘটনা ঘটেছে। তবে পরীক্ষা নীরিক্ষা করার পর আসল কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এঘটনায় সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এব্যাপারে গাক এর চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়কারী কবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন এবং টৃাঙ্গাইল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সুতরাং ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানার পর বিষয়টি বলা সম্ভব হবে। তবে এই সংবাদ না করার জন্য অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, এর আগেও ৩দফা বিভিন্ন স্কুলে এই খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ্য হয়ে পড়েছিল এবং নষ্ট পাঁচা খাবার সরবরাহ করার জন্য প্রতিষ্ঠানটিকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল