banglahour

কেসিসির বাজেট কমলো প্রায় ১১৮ কোটি টাকা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৪:৪৭ অপরাহ্ন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকা, যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ১১৭ কোটি ৭১ লাখ টাকা কম।


সোমবার সকাল ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বাজেট নথি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। তবে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা।
নতুন বাজেটে নগরীর সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য ৭৯ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।


বাজেট ঘোষণাকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং কয়েকটি বড় প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ায় চলতি অর্থবছরে বাজেটের আকার কিছুটা কমানো হয়েছে। তবে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় খাতে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে খুলনা নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল