banglahour

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে মহাসচিব গুতেরেসের সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১৮ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১০:৫৬ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনের প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ড. খলিলুর রহমান ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি (President-elect) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।


৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ইউএনজিএর ৮১তম অধিবেশনকে সামনে রেখে নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে সাধারণ পরিষদের কার্যক্রম, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।


বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের অন্যতম প্রধান অঙ্গের নেতৃত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এদিকে, বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম এক বার্তায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে ইউএনজিএর ৮১তম অধিবেশন আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে পরিচিত সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বিশ্ব কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ড. খলিলুর রহমানের নেতৃত্বে আসন্ন অধিবেশনে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল