
(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:১৩ অপরাহ্ন
'হৃদরোগ নিয়ন্ত্রনে ও প্রতিরোধে ফিজিওথেরাপি' এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।
র্যালি ও কেক কেটে দিবসটি পালন করে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ (মঙ্গলবার) সকালে নগরীর মাসকান্দায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে ফিরে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, প্রতিষ্ঠান অধ্যক্ষ ভারপ্রাপ্ত ডা. রোকসানা আক্তার, কলেজ সমন্বয়কারী ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডা. আব্দুল কুদ্দুস জাহিদ, সহকারী পরিচালক ইমরান আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
দিবসটি পালনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপন ও চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।