banglahour

শিবগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:১৬ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মোঃ ইউসুফ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের চকের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ দাদন চক গ্রামের মৃত পলাশের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ পদ্মার  নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান  শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।


কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল