banglahour

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:১৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে সাহেব (২৬) নামে এক কৃষক নিহত হয়েছে।নিহত সাহেব শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

ঘটনাটি ঘটেছে  আট আগষ্ট  মঙ্গলবার দুপুরে  মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অদূরে নদীতে। ঘটনাটি সত্যতা নিশ্চিত করে মনাকষা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য মো: সমির উদ্দিন জানান,  মাসুদপুর ঠুঠাপাড়া বিওপি সামন থেকে বাড্ডিতে (মাছ ধরা টিনের ছোট নৌকা ) করে নদী পথে পাটকাঠি বোঝাই করে বাড়ি ফিরার পথে হঠাৎ করে বজ্রপাত হলে সাহেব আলি বাড্ডি থেকে নদীতে পড়ে  নিহত হয়। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে  সরকারী ভাবে আর্থিক সাহায্য করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল