banglahour

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২২ অপরাহ্ন

 

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” (Literacy for People, the Planet and Prosperity)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস.এম. রেজাউল করিম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মিজানুর রহমান। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনই নয়, বরং মানসম্মত শিক্ষা ও জীবনমুখী দক্ষতার মাধ্যমে মানুষ, পরিবেশ এবং সার্বিক সমৃদ্ধি নিশ্চিত করাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল লক্ষ্য।

এর আগে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল