banglahour

নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন


নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর পৃথক অভিযানে ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ ভা*/রতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর হাঁপানিয়া বিওপি ও রহনপুর বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৫ পিস ভা-* রতীয় ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মদ।

সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান ও অবৈধ প্রবেশ রোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল