banglahour

কন্যার জন্মদিনের ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৫ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন

দুই বছরে পা দিলো বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পত্তির মেয়ে দুয়া। আর এই বিশেষ দিনে ভক্তদের আনন্দের জোয়ারে ভাসালেন এই জুটি।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন বলিউড তারকা দীপিকা। সন্তান জন্মের পর থেকেই সন্তানকে প্রচারমাধ্যমের আড়ালেই রেখেছেন এই তারকা দম্পতি।

দ্বিতীয় সন্তান আগমনের খবর আগে জানালেও দুয়ার জন্মদিনে এবার প্রথমবার পুরো পরিবারের বিশেষ মুহূর্ত ও দীপিকার ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করলেন তারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সাদাকালো ছবি প্রকাশ করেন দীপিকা ও রণবীর দম্পতি। ছবিতে দেখা যায়, দুই বছরের দুয়াকে কেন্দ্র করে মা-বাবার পারিবারিক মুহূর্ত। ছবির ক্যাপশনে এই দম্পতি লেখেন, ‘বেবি দুয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে।
আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

প্রথম সন্তানের মুখ প্রকাশ্যে আনার পরপরই জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন এই তারকা দম্পতি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল