banglahour

সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ার আহ্বান জানিয়ে ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করলেন ড. খলিলুর রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১২:৫২ অপরাহ্ন

“আস্থা পুনরুদ্ধার এবং পরিবর্তন ব্যবস্থাপনার মাধ্যমে সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ গড়ে তোলা”— এই লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।


মঙ্গলবার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে জাতিসংঘের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


ড. খলিলুর রহমান বলেন, বিশ্বজুড়ে চলমান নানা সংকট, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি এমন একটি জাতিসংঘ গড়ে তোলার আহ্বান জানান, যা সকল মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবং বৈশ্বিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারবে।


বাংলাদেশের কূটনীতিক ড. খলিলুর রহমানের নেতৃত্বে ৮১তম অধিবেশনে জাতিসংঘ সংস্কার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল