
(১ দিন আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১০ অপরাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে পাঁচ সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার সকাল আনুমানিক দশটায় দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর ঐ গ্রামের আনোয়ার মিস্ত্রীর স্ত্রী নার্গিস বেগম (৪৫)। ৪ ছেলে,১ মেয়ে সন্তানের জননী।
পারিবারিক বিষয় নিয়ে তিনি কিছুদিন ধরে হতাশায় ছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার দিন পাশ্ববর্তী ঘরের এক নারী রান্না ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তখন ডাকচিৎকার দিলে অনন্যারা এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে অনেকেই দাবি করেন স্বামী আনোয়ার হোসেন মিস্ত্রীর অত্যচারে গৃহবধূর আত্মহত্যা করেন।
খবর পেয়ে হিজলা শাওড়া সৈয়দ খালী ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুর রহমান মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে পাঁচ সন্তানের জননীর এমন মৃত্যুতে এলাকায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানায় নারীর আত্মহত্যা ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে।