
(৩ ঘন্টা আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৫:১৩ অপরাহ্ন
সময় বদলেছে, বদলেছে মানুষের ফ্যাশনের ধরনও। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে পোশাক, সাজসজ্জা ও স্টাইলেও এসেছে পরিবর্তন।
পুরনো দিনের স্মৃতির প্রতি মানুষের টান রয়েই গেছে। সেই টানকে এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান সময়ের ছবি এআইয়ের মাধ্যমে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার-পাঁচ দশক আগের দশকে। বড় চুল, রঙিন পোশাক, পুরোনো দিনের ক্যামেরার আবহ—সব মিলিয়ে বর্তমানের মানুষকে দেখা যাচ্ছে একেবারে ভিন্নরুপে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও।
এআইয়ের মাধ্যমে আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে, সেটিই এখন দেখাচ্ছেন তারকারা। ফেসবুকে ছবি পোস্ট করে ভক্তদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নস্টালজিয়ার সময়ে।
ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ছবির সঙ্গে পূর্নিমা লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’
আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে আর এক জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে আশির দশকের পোশাক, সব মিলিয়ে মনে হতে পারে পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’
অভিনেত্রী ভাবনা আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’
অভিনেতা তৌসিফ মাহবুব আশির দশকের আবহে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
তমা মির্জা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’
পূজা চেরীও বাদ যাননি এই ট্রেন্ড থেকে। নিজের আশির দশকের লুকের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘করলাম আরকি।’
‘চা গরম’ সিনেমার ডাক্তার ইরিন চরিত্রকে আশির দশকের লুক দিয়েছেন অভিনেত্রী সাফা কবির।
এই ট্রেন্ডে ছবি প্রকাশ করেছেন অর্চিতা স্পর্শিয়া। তাঁর ছবিতে ধরা দিয়েছে আশির দশকের ফ্যাশন ও নস্টালজিক আবহ।
অভিনেত্রী নাবিলাও ধরা দিয়েছেন পুরোনো লুকে।
ঢালিউডের সুপার স্টার শাকিব খান এখন পর্যন্ত নিজের কোনো ছবি প্রকাশ না করলেও তার ভক্ত অনুরাগীরা প্রিয় নায়কের আশির দশকের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।
এআইয়ের হাত ধরে তারকাদের এই আশির দশকে ফিরে যাওয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে কৌতূহল ও সবাইকে করে দিচ্ছে নস্টালজিয়া।