banglahour

চাঁপাইনবাবগঞ্জে তুহিন পরিবহনের শুভ উদ্বোধন

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ দিন আগে) ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৭:২৫ অপরাহ্ন

 

 

চাঁপাইনবাবগঞ্জে ঢাকা বাসস্ট্যান্ডে তুহিন পরিবহনের নতুন কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ পরিবহন সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে তুহিন পরিবহনের মালিকপক্ষের   নাটোর জেলার মালিক সমিতি সভাপতি  শ্রী প্রশান্ত কুমার.  জিএম রেজাউল চৌধুরী ,সহ  কাউন্টার মাস্টার, সুপারভাইজার, চালক ও পরিবহনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তুহিন পরিবহন কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, ঢাকা, লক্ষ্মীপুর, নোয়াখালী, , বরিশাল, কুয়াকাটা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে তাদের বাস চলাচল করে।

চাঁপাইনবাবগঞ্জে নতুন কাউন্টার চালুর ফলে জেলার যাত্রীদের দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উদ্বোধন উপলক্ষে কাউন্টার এলাকায় পরিবহনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যাত্রীদের উপস্থিতি ছিল।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল